স্পেনে জাতীয়তাবাদী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১৮:২৪,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৬স্পেনের বার্সেলোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি কাতালোনিয়া ও বিএনপি বার্সেলোনা মহানগর শাখার যৌথ উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার স্থানীয় এল কুরি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং দেশকে সকল অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর চক্রান্ত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনহার বিন সাইদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা, যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, নেতা খালেদুর রহমান চৌধুরী, বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান আহমেদ, নেতা শাহজাহান আহমেদ, আইনুল হক তফাদার, রুশন আলী, স্পেন দক্ষিণ যুবদল নেতা সুমন পায়েল, বার্সেলোনা মহানগর বিএনপি নেতা আবু তাহের ও আবুল বাশার, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা হামিদ রুহেল ও শফি আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তুহিন, শহিদুল হক, হুসাইন আহমেদ, তারেক আহমেদ, সুমন হুসাইনসহ প্রমুখ।
দোয়া শেষে মিষ্টিমুখের মাধ্যমে উপস্থিত সবাই কাঙ্ক্ষিত বিজয়ের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন।





