ঢাকা জেলা সোসাইটি কাতালোনিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ২:৫৪:৩৯,অপরাহ্ন ২৫ মার্চ ২০২৬স্পেনের বার্সেলোনায় ঢাকা জেলা সোসাইটি কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ বার্সেলোনার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, প্রবাসে বসবাসরত ঢাকা জেলাবাসী তথা বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে দেশের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনা, কৌতুক পর্ব এবং র্যাফেল ড্রসহ নানা আকর্ষণীয় আয়োজন উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে তোলে। অংশগ্রহণকারীরা নিজেদের স্মৃতিচারণে আবেগঘন মুহূর্ত ভাগাভাগি করেন। সদস্যরা পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে উপস্থিত হওয়ায় পুরো আয়োজনটি আরও উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজনে স্পেনে নিযুক্ত বাংলাদেশ সরকারের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, স্থানীয় সাংবাদিক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা সোসাইটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসলাম উদ্দিন, শামীম বেপারী, সাইফুল আলম, শিলু মাতুব্বর, বাসিরুল ইসলাম, রায়হান খান, আমিনুর রহমান, রাকিব চৌধুরী, লিটন শেখ, শাজিবুল ইসলাম, বোরহান উদ্দিন ও বাবু রাজ।
উপদেষ্টাদের মধ্যে ছিলেন আলাউদ্দিন নেছা, সৈয়দ হাসিবুর রহমান, ইমদাদুল হক আওয়াল, বাদল মিয়া, নাসির আহমেদ, মো. খোরশেদ আলম দিপু, মুকুল, আনিক ইসলাম ও আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।







