বার্সেলোনায় গোলাপগঞ্জ এসোসিয়েশন এন কাতালোনিয়ার ইফতার মাহফিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৭:৫৪,অপরাহ্ন ০৮ মার্চ ২০২৬স্পেনের বার্সেলোনায় গোলাপগঞ্জ এসোসিয়েশন এন কাতালুনিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ স্থানীয় শাহজালাল জামে মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফরহাদ মোহাম্মদ বুরহান।
এসময় কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিপলু আহমদ নিয়াজী, লুৎফুর রহমান সুমনসহ অনেকে। এছাড়া সংগঠনের উপদেষ্টা আব্দুল জব্বার, সাব্বির আহমদ দুলাল, বেলাল আহমদ, মনসুর আহমদ, ওয়াজিজুর রহমান মুজিব, সোহেল আহমদ, আব্দুল কাদির, ছানু মিয়া এবং সহ-সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোকন উদ্দিন খোকন, রুহেল আহমদ, হাসানুল মান্না, তাজুল ইসলাম, কামাল খান, জুয়েল হোসেন, সাইফুজ্জাম সুমন, নাজিম আহমদ, নাসির আহমদ শানু, লিমন আহমদসহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন। পরে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।






