বার্সেলোনায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:১৪:৫২,অপরাহ্ন ১৩ মার্চ ২০২৬স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী দল বিএনপি বার্সেলোনা মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়।
মঙ্গলবার, ১০ই মার্চ বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপির সভাপতি এইচ. এম. রায়হান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলী আসকর এবং স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা হামিদ রুহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিপলু আহমদ নিয়াজি, কাতালোনিয়া বিএনপি নেতা খালেদুর রহমান চৌধুরী ও নজরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রবাসী নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সুমন পায়েল, এবাদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আবু তুহিন, শহীদুল হক, রুবেল মিয়া, মামুন মিয়া, তারেক রহমান, আমির হুসেন, হাবীব আহমেদ, রিপন তালুকদার, সুমন তালুকদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনহার বিন সাঈদ। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল নেতা কর্মী একসঙ্গে ইফতার করেন।





