বার্সেলোনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪০:০৫,অপরাহ্ন ০৮ মে ২০২৬স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সংগঠন ভয়েস অব বার্সেলোনা ও ভয়েস অব শান্তাকলমার উদ্যোগে ৪র্থ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ৬মে, বুধবার বার্সেলোনার সাতালিয়া সকার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, এবারের আসরে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড়েরা এসব দলে খেলছেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় গ্যাংস্টার ও বার্সা স্কোয়াড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক এ আর লিটু, মোহন রহমান, ময়েজ উদ্দিন, ভয়েস অব শান্তাকলমার মুরাদুল ইসলাম, সাজ্জাদ শালু সহ দুই সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে খেলোয়াড়দের টুর্নামেন্টের নিয়ম-কানুন ও শৃঙ্খলা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় বিভিন্ন দলের দলনেতা এবং বার্সেলোনা কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা জানান, এবার টুর্নামেন্টের ফাইনাল আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।




