কাতালোনিয়া বিএনপির সহ সভাপতি তুতি, সাংগঠনিক সম্পাদক শাহেন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৩৪,অপরাহ্ন ১৪ জুন ২০২৬স্পেনের কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন সংগঠনের দুই নেতা তুতিউর রহমান তুতি ও আবু শাহেন তালুকদার। সম্প্রতি স্পেন বিএনপির অনুমোদিত কমিটিতে তুতিউর রহমানকে সহ-সভাপতি এবং আবু শাহেন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে গত ২৫ মে শফিউল আলম শফিকে সভাপতি এবং শিপলু আহমেদ নিয়াজিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর তুতিউর রহমান ও আবু শাহেন তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাতালোনিয়া বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
তুতিউর রহমান এর আগে কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় আন্দোলন সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। অন্যদিকে আবু শাহেন তালুকদার কাতালোনিয়া বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রবাসে দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।






