কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটি ঘোষণা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৮:৫৯,অপরাহ্ন ২৯ মে ২০২৬জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালোনিয়ার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৫ মে এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিউল আলম শফি। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আব্দুর রাজ্জাক লিটনকে এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শিপলু আহমদ নিয়াজী।
এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আখতারুজ্জামান মহসিনকে মনোনীত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদুর রহমান চৌধুরী, লায়েবুর রহমান এবং ইঞ্জিনিয়ার নুরে আলম।
বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি প্রবাসে বিএনপির কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




