বার্সেলোনায় জাতীয়তাবাদী দল কাতালোনিয়ার দোয়া ও ইফতার আয়োজন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:০৭:৪৪,অপরাহ্ন ১৮ মার্চ ২০২৬প্রবাসে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী দল কাতালোনিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) শহরের একটি স্থায়ী হলে আয়োজিত এ মাহফিল নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক শফিউল আলম শফি। সভা পরিচালনা করেন সদস্য সচিব আজমান আলী এবং যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান। এ সময় বক্তারা প্রবাসে দলীয় কর্মকাণ্ড জোরদার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, আব্দুর রাজ্জাক লিটন, নেছার আহমেদ, জসিম উদ্দিন ও রেজাউল করিম শহীদ, যুগ্ম সদস্য সচিব মামুন রহমান। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু শাহেন তালুকদার, ফরহাদ মীর রাজন, ফয়সাল আহমেদ, লুৎফুর রহমান ও বুরহান আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফয়সাল মোল্লা, আক্কাস মিয়া, জনি আহমদ খান, নুরুল আমীন নুরু, সাজ্জাদ সালু, মহিউদ্দিন ফুয়াদ, তুষার আহমেদ, শিপন আহমেদ, জাহাঙ্গীর আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলের শেষপর্বে মাওলানা ফরহাদ মোহাম্মদ বুরহান দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে নেতাকর্মীরা সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন।






