স্পেনে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৩৮,অপরাহ্ন ০৯ জুন ২০২৬স্পেনে নবগঠিত কাতালোনিয়া বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বার্সেলোনার একটি স্থানীয় হলে ৮ জুন অনুষ্ঠিত এ আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা দবির আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নোমান আহমেদ। অনুষ্ঠানের সূচনায় কাতালোনিয়া বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ার পাশা নবগঠিত আংশিক ৯ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
নবগঠিত কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপলু আহমেদ নিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা মোক্তার আহমদ, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ার পাশা, সহ-সভাপতি হারুন রশীদ, ভিলাফ্রাংকা বিএনপি নেতা নেছার আহমেদ, কাতালোনিয়া বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান, নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার নুরে আলম।
এছাড়াও উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপি নেতা ফরহাদ মীর রাজন, সাবেক কোষাধ্যক্ষ শাহেন তালুকদার, বার্সেলোনা মহানগর বিএনপি নেতা আলী আজগর, কাতালোনিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেম, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্য সচিব এ আর লিটু, কুকো পরিষদ স্পেনের সভাপতি হামিদ রুহেল, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন, বার্সেলোনা মহানগর বিএনপি নেতা নুরুল আমিন, কাতালোনিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম, ভিলাফ্রাংকা বিএনপি নেতা মৃদুল আহমদ, কাতালোনিয়া মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শুক্কুর আহমদ সেলিম, শান্তাকলমা বিএনপি নেতা জিয়াউল হক মোনাফ, শান্তাকলমা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সালু, শান্তাকলমা বিএনপি নেতা রেজাউল করিম রাজন এবং সাবেক ছাত্রনেতা এবাদুর রহমান।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।






