বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির অভিষেক, সভাপতি মীর হোসেন হাওলাদার ও সম্পাদক সুমন মোল্লা
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:৪৮,অপরাহ্ন ২৮ আগস্ট ২০২৬স্পেনের বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির আলোচনা সভা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২৭শে আগস্ট, বৃহস্পতিবার বার্সেলোনার শান্তাকলমার একটি স্থানীয় হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল হক মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. এমারাত মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে শরীয়তপুর জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করতে হবে। সংগঠনের মাধ্যমে শরীয়তপুরের প্রবাসীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে জেলার মানুষের যোগাযোগ আরও দৃঢ় করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা সমিতি, বার্সেলোনার নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে মীর হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন মোল্লা দায়িত্ব পেয়েছেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এরশাদ মাতবর। সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ এবং কোষাধ্যক্ষ মিজান সরদার।
সহ-সভাপতি পদে রয়েছেন মো. শাহ আবুল, মতিউর রহমান শেখ, রুবেল মাতবর, সরোয়ার হোসেন মিলন, মো. নাসির সরদার, ইমাম হোসাইন ব্যাপারী, আমীর হোসেন মেলা, এস. এম. রতন হোসাইন, মানান মাতবর, মো. আক্তার ফকির, মো. হাসান রহমান পলাশ, মো. কালাচান সিকদার, বাবু ঘোষ, মো. শাহীন আহমেদ, মো. লিংকন, মো. সুজন দেওয়ান, সোহারাব আজাদ ও মো. নূর আলম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পলাশ সরদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. নোমান আহমেদ, নাইমুল ইসলাম সিকদার, তুহিন মানান, বিজিত ঘোষ, জুয়েল ভূঁইয়া, সোহাগ হাওলাদার, মোস্তার হোসেন মল্লিক, শফিকুল ইসলাম ও মো. সেন্টু।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ইউসুফ সরদার, রাজেন হোসাইন, আব্দুর রহমান খান, দীন ইসলাম সরদার, সোহেল কাজী, জলিল মোড়ল, জলি পালোয়ান, সোহাগ পাইক, পারভেজ মাদবর, জামাল হোসাইন, আরশাদ সিকদার, নূরে আলম, শাহীন সরদার ও রুবেল সরদার।
কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন সুমন ফকীরা (দপ্তর), ইমরান মাতবর (প্রচার ও প্রকাশনা), রাজেন মাতবর (স্বাস্থ্য), রোমান মাতবর (ক্রীড়া), আব্দুর রহমান সিকদার (ধর্ম), মুনী আক্তার (নারী), খায়রুন নাহার (যুব নারী), ফারহান খান (সংস্কৃতি), আতাউর মাতবর (যুব), সাইফুল ইসলাম (সমাজকল্যাণ), মাহাবুর রহমান (তথ্য ও প্রযুক্তি) এবং হাসান আকন (শিক্ষা ও গবেষণা)।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সুজন ফারাজী, জি. এম. রানা রহমান, এমারাত মেলা, মোস্তার হাসান হাওলাদার, ইউনুস খান, শাহাদাত হোসেন মল্লিক, আক্তার হোসেন হাওলাদার, লিমন সরদার, মাসুম মেলা, সেন্টু তালুকদার, হানিফ রেজা মুনশী, কামাল সরদার, মোসেলেহ উদ্দিন হাওলাদার, নাছিমা বেগম, সুলতানা হাওলাদার, ফয়েজ খন্দকার, সাইফুর রহমান, সুজন বেপারী, জাফর আজাদ, পপি রুবেল, কোহিনুর নেছা, দিয়া ঘোষ, সুমাইয়া রুবেল, খাদিজা আক্তার, জেমি আহমেদ ও রাকিব হোসেন।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা আশরাফুল হক মোল্লা এবং উপদেষ্টা হানিফ সরদার, খাদিজা আক্তার (মনিকা), আবুল হোসেন আউয়াল, মো. মোস্তার মীর, মো. ওয়াদুদ মাতবর, সোরহাব হাওলাদার, মামুন মোড়ল, মো. কাদির খান, মো. জমান ভূঁইয়া, মো. হাবিব খালাসী ও রুবেল হোসেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা শরীয়তপুর জেলার প্রবাসীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্রবাসে শরীয়তপুরের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণেরও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।






