বার্সেলোনায় জাতীয়তাবাদী দলের মহানগর শাখার অভিষেক সম্পন্ন
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:৪৮,অপরাহ্ন ২২ অক্টোবর ২০২৬স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী দলের বার্সেলোনা মহানগর শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০শে অক্টোবর ’২৬, মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব নুরুল আমীন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফখরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক লিটন, নজরুল ইসলাম, তুতিউর রহমান, নেছার উদ্দিন, বখতিয়ার রহমান, মামুন রহমান, আক্তারুজ্জামান মহসিন, আবু শাহেন তালুকদার, আক্কাস মিয়া, এ আর লিটু, ফয়সল মোল্লা, জিয়াউল হক মোনাফ, সাজ্জাদ সালু ও শিপন আহমেদ প্রমূখ। এ সময় কাতালোনিয়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় নতুন এ কমিটিকে উপস্থিতির নিকট পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম পরিচালনায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, ভবিষ্যতে ইউরোপের মধ্যে বার্সেলোনা মহানগর শাখাকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।
বক্তারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে বলেন, দেশে-বিদেশে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে একটি সঙ্গবদ্ধ মহল নানা অপতৎপরতা চালাচ্ছে। এসব মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল কাতালোনিয়া বিএনপির তৎকালীন আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে বার্সেলোনা মহানগর শাখার এ কমিটি গঠন করা হয়। পরে ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়।






