শেড অব নেচারের আহ্বায়ক কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ৪:০৭:২১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০২৬মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশবাদী সংগঠন ‘শেড অব নেচার’ এর আগামী তিন মাসের জন্য সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১২ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে শফি আহমেদকে আহ্বায়ক, শাহীন আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং ইমদাদুল হক মিলনকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন খায়রুল কবির জাফর, আশিকুল ইসলাম বাবু, রুবেল হোসেন ও আবরার শাহরিয়ার চৌধুরী।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুফিয়ান আহমেদ কমিটিটি অনুমোদন করেন। এ সময় অনুমোদনের সুপারিশক্রমে স্বাক্ষর করেন সংগঠনের শেকড় সদস্য আফাজ জনি।
উল্লেখ্য, ‘শিক্ষা, মানবতা ও পরিবেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে শেড অব নেচার কুলাউড়ায় পরিবেশ সংরক্ষণ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বেশ কিছু স্বীকৃতি ও সাফল্য অর্জন করেছে।





