বাদালোনায় বিএনপি’র ইফতার মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি অনুমোদন
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:২৩,অপরাহ্ন ১০ মার্চ ২০২৬স্পেনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাদালোনা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ ২০২৬ (রবিবার), বাদালোনায় স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাদালোনা বিএনপি নেতা নানু মিয়ার সভাপতিত্বে এবং শিপন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সদস্য নাঈম আহমেদ।
সভায় কাতালুনিয়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে সুমন দেওয়ানকে আহ্বায়ক এবং শিপন আহমেদকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট বাদালোনা বিএনপির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালুনিয়া বিএনপির আহ্বায়ক শফিউল আলম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালুনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফখরুল ইসলাম, সদস্য সচিব জনাব আজমান আলী, যুগ্ম সদস্য সচিব মামুন রহমান এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আবু সাহেন তালুকদার, ফরহাদ মীর রাজন, লুতফুর রহমান, ফয়সল আহমেদ, রেজু মিয়া ও রেজাউল করিম রাজন।
এছাড়াও উপস্থিত ছিলেন শান্তাকলোমা বিএনপির নেতা মাওলানা দবির আহমেদ, মুরাদুল ইসলাম মুন্না, জসিম উদ্দিন, আল ইসলাম, হাসান মুল্লা, শহিদুল, সাহাব উদ্দিন, মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাদালোনা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব আকবর আহমেদ, তানভীর আহমেদ, ইকবাল হুসেন তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে দলের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







