বার্সেলোনায় কানাইঘাট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৭:২৬,অপরাহ্ন ১১ মার্চ ২০২৬স্পেনের বার্সেলোনায় প্রবাসী কানাইঘাটবাসীর সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ (মঙ্গলবার) বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বার্সেলোনায় বসবাসরত কানাইঘাটবাসীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।
ইফতার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক। তিনি প্রবাসে বসবাসরত কানাইঘাটবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।






