বার্সেলোনায় সুনামগঞ্জ জেলা স্টার যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৯:৫৫,অপরাহ্ন ১৫ মার্চ ২০২৬পবিত্র মাহে রমজান উপলক্ষে স্পেনের বার্সেলোনায় সুনামগঞ্জ জেলা স্টার যুব সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বার্সেলোনার নুমান বিন ছাবিত জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমির উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের আতিকুর রহমান, মুহিবুল ইসলাম, আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আলী সাঈদ সোহাগ, সৌরভ, তোফায়েল আহমদ, সদরুল আলম, আবু তুহিন, আমির হোসেন, তারেক আল হাসান, সাইফুর রহমান, রাহি, রাজু, তারেক আলী, আতিক, জাকুয়ান হোসেন, আরছালান, শিব্বির, সিরাজ, আব্দুস শহীদসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে হাসান তালুকদার রাজা বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিরা একসঙ্গে ইফতারে শরিক হন।






