কাতালোনিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বিশ্ব বাংলা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৩৫:১০,অপরাহ্ন ০৭ মে ২০২৬স্পেনের বার্সেলোনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কাতালোনিয়া শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মী অংশ নেন।
স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্য সচিব আতিকুর রহমান লিটুর সভাপতিত্বে এবং কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য শুক্কুর আহমেদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন রফিকুল ইসলাম সাবুল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন আহমেদ, বার্সেলোনা বিএনপি নেতা ফয়সল আহমেদ ও নুরুল আমিন নুরু, বার্সেলোনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঈনউদ্দিন আহমেদ ফুহাদসহ স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণ ও কাতালোনিয়া শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরম বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।





