তারেক রহমানের ৬২তম জন্মদিনে বার্সেলোনায় বিএনপির সভা, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আফাজ জনি
প্রকাশিত হয়েছে : ৪:৩১:২৬,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২৬বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে স্পেনের বার্সেলোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতালোনিয়া শাখা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় আলী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি হারুন রশিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিপলু আহমেদ নিয়াজি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রেজাউল করিম। পরে নেতাকর্মীরা কেক কেটে তারেক রহমানের জন্মদিন উদ্যাপন করেন।
আলোচনা সভায় বক্তারা দেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কর্মকাণ্ড এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাঁরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
সভায় বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, কাতালোনিয়া বিএনপি নেতা নজরুল ইসলাম, বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান আহমেদ, কাতালোনিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, জিয়া পরিষদ কাতালোনিয়ার সাধারণ সম্পাদক শাহ্ জাহান আহমেদ, স্পেন জিয়া মঞ্চের সভাপতি আজমল আলী, কাতালোনিয়া বিএনপি নেতা আইনুল হক তফাদার, আবু বকর মধু মেম্বার, রৌশন আলী, বার্সেলোনা মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আলী আসকর, কাতালোনিয়া বিএনপি নেতা আখতার হোসেন ও শাহ্ এনাম।
এ ছাড়া বক্তব্য দেন কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, সদস্যসচিব শহীদুল হক, স্পেন জিয়া মঞ্চের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসাইন এবং বার্সেলোনা মহানগর বিএনপি নেতা সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনির হোসাইন, সামছুন্নুর, আবুল কালাম, সোহেল আহমেদ, রুবেল আহমেদ, হিমেল জামান, তানভীর শিপন, আমির হোসেন, সুমন হুসাইন, মহিদ আহমদ রাজ, কামরান আহমেদ, আঃ আবিদ, আব্দুল্লাহ, শায়েখ আহমেদ, সায়েম, হাসান পাপ্পু ও সুমন মিয়া।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান আহমেদ।




